দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনা অফিসের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫)  সড়ক দুর্ঘটনায় মারা গেছেনতাঁর অকাল ও আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসটিআই

রোববার (৬ সেপ্টেম্বর) খুলনা থেকে ঢাকায় আসার পথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এক দুর্ঘটনায় তিনি নিহত হন।

শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক  কাজী ইমদাদুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএসটিআই জানায়, ২০২৫ সালে শেখ মিসা খাতুন বিএসটিআইতে পরীক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্টি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়াশোনা শেষে বিএসটিআইতে যোগদান করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন