দেশজুড়ে

পুলিশ পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জন গ্রেপ্তার

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), মোঃ ওয়াসিম (৪০)

পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রোববার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ প্রথমে মামলার প্রধান আসামি মূলহোতা জহিরুলকে গ্রেপ্তার করে পরে রাতভর সাভার থানা পুলিশ, ডিবি, র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর সদস্যরা আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপর ৮ জনকে গ্রেপ্তার করে

পুলিশ আরও জানায়, তথ্য যাচাই-বাছাই করেই ঘটনার সঙ্গে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে

ওসি সাইফুল আলম বলেন, ঘটনার মূলহোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুলকে ১০দিনের রিমান্ড এবং মামলার অপর আসামীদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। একইসাথে,  মামলার সকল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন