দেশজুড়ে

ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর যাবজ্জীবন

লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী  মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী (১২) ডেকে নিয়ে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এ ঘটনা কাউকে না বলতে প্রাণনাশের হুমকি দেন তিনি।

এরপর থেকে ভয় দেখিয়ে কয়েক দফা ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়।

পরিবারের লোকজন তার ডাক্তারি পরীক্ষা করলে অন্তঃসত্ত্বার বিষয়টি প্রমাণিত হয়। পরে ওই স্কুলছাত্রী ঘটনাটি পরিবারকে জানালে গত ২০২০ সালের ২৬ মে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই শিশুর পরিবারকে প্রদানের আদেশ দিয়েছে আদালত।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন