জাতীয়

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সাজিয়া আফরোজ সুমাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোন থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) পদ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে, খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়নের এই আদেশ অবিলম্বে কার্যকর থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন