দেশজুড়ে

জ্বালানিমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হয়। এতে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতের কারণে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, প্রাথমিকভাবে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন