জাতীয়

আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজের সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে পদ্মা ব্যারেজের প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন,  এই প্রকল্প বাস্তবায়ন হলে ২৪ জেলার মানুষ সুফল পাবে। এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিকাজে বিপ্লব ঘটবে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘদিন পর হলেও ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

গত ১৩ মে  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন