জাতীয়

টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৫৯ লাখ সুবিধাভোগীকে: বাণিজ্যমন্ত্রী

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা যাচাই করে ৫৯ লাখ অযোগ্য ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের পর ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীর টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। তাদের পরিবর্তে প্রকৃত সুবিধাপ্রাপ্য ব্যক্তিদের কার্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসার ফলে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন