জাতীয়

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিদেশে জমি ক্রয়, অর্থপাচারসহ দেশ-বিদেশে থাকা সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠি বিএফআইইউর পরিচালক বরাবর পাঠানো হয়।

এতে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই অংশ হিসেবে আসিফ মাহমুদ, তার স্ত্রী আয়েশা আক্তার পান্না এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির নামে থাকা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে সাবেক এ উপদেষ্টার পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে। এসব দেশের সংশ্লিষ্ট আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অনুরোধ করেছে দুদক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন