জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে বক্তব্য দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতেই তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন।

জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকের মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ। একইসাথে রোহিঙ্গা সংকট নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ আয়োজিত বিশেষ আলোচনাতেও নেতৃত্ব দেবেন তিনি।

সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি নির্ধারিত রয়েছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি নৈশভোজেও অংশ নেবেন তিনি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন