কুমিল্লায় অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
এসি//