দেশজুড়ে

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসল, একে একে মিললো ৩ শিক্ষার্থীর মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলির ছেলে আবির (১৪)। তারা তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে ওই তিন স্কুলছাত্র ডুবে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীদের সাথে থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্র আদিয়ান ফারিজ (১২) জানান,  স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে গিয়েছিলেনএকপর্যায়ে সবাই মিলে মেঘনা নদীতে গোসলে নামেতার দুই চাচাতো ভাই ও এক বন্ধু নদী পারের একটি বালুর ট্রলারে ওঠে। ট্রলার থেকে নামার সময় তারা হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকে। তিনি নদীর তীরেই অবস্থান করছিলেন। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেকিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রায় সোয়া দুই ঘণ্টা পর নিখোঁজ আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন