আন্তর্জাতিক

হরমুজে প্রতিদিনই জাহাজে হামলা হচ্ছে, জবাব দিচ্ছে না যুক্তরাষ্ট্র: আইআরজিসি

হরমুজ প্রণালিতে প্রতিদিনই সামরিক সংঘাত চলছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, দীর্ঘদিন ধরে ছোট ছোট জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে প্রণালি পার হতে বাধা দেওয়া হলেও যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ছোট জাহাজগুলোতে আঘাত করছি এবং তাদের চলাচল ঠেকাচ্ছি। কিন্তু আমেরিকা কোনো জবাব দিচ্ছে না।’

মঙ্গলবার হরমুজ প্রণালিতে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইরানের শীর্ষ নেতারা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি প্রস্তাব পর্যালোচনা করার সময়ই আইআরজিসির পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে। এর আগে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তেহরান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন