জাতীয়

সুবিধাবঞ্চিতদের রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিজয় সরণিতে ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত বেশ কিছু মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন। তাদের জন্য রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব বিজয় সরণিতে থাকা পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষদের একটি রেস্টুরেন্টে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। তারা সেখানে একসঙ্গে খাবার খান।

এ সময় কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন—এটিই তারা জানতেন। তবে তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করা হবে, তা তারা ভাবেননি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন