কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি গাড়িও ভাংচুর করা হয়।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’
এর মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের কিছু লোক ‘ধর, ধর’ বলে তাড়া করছেন । তবে তারা কারা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সময় নাসীরুদ্দীনের বহরে থাকা একটি গাড়িতে ইট ছোরার ঘটনাও ঘটে।
হামলার সময় আশপাশে কোন পুলিশ দেখা যায়নি। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “রোববার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।”
আই/এ