রাজধানী

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা ছেড়ে দিয়েছেন অটো চালকরা।  সমাবেশ থেকে তারা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ ও পুলিশ হয়রানী বন্ধের দাবি জানান।

সোমবার (৫ অক্টোবর) প্রেসক্লাবের সামনের রাস্তায় সকাল সাড়ে ১০ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবস্থান করে। এরপর তারা বিক্ষোভ মিছিল করে তাদের কর্মসূচি শেষ করে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল উদ্দিন নামে এক অটোরিকশা চালক  জানান, অটো চার্জ দেয়ার স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন  করার প্রতিবাদ করাসহ আমাদের কয়েকটি দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বোনা।

সমাবেশে অটোচালকেরা রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে, অটোরিকশা ডাম্পিং করলে সারা দেশ কাপিয়ে দেব, লেখাসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে রাস্তায় অবস্থান নেয়।

অটোচালক নেতারা সমাবেশে বলেন, আজকে আমাদেরর লাইন কাইটা দিছে। আমরা কার কাছে বিচার দিবো? এই লাইন কাটা বন্ধ করতে হবে। প্রত্যেকটা রোডে চলার অনুমতি দিতে হবে। স্পষ্ট ভাষায় ঢাকা ব্যাটারি অটোরিকশার পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের গাড়ি যাতে ডাম্পিং না হয়। আমার কোনও ভাই হামলা-মামলার শিকার হলে সারা দেশকে আমরা কাপিয়ে দেবো ইনশাআল্লাহ।

এর আগে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল একবারেই কমে যায়। শত শত অটো চালক প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন