রাজধানী

রাজধানীতে এসি বাসে আগুন

রাজধানীর মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  আগুন নির্বাপণ করে। বাসটি শেরপুর থকে মহাখালী  টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  দুপুর ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে একটি এসি বাসে আগুন লাগার বিষয়ে ফোনে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে দুপুর ২টা ২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন