স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১১০২

দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০২ জন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৫৮ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

এ সময়ে নতুন ৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৮০ শিশু। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০২ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৪২১ জন।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ রোগী। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন