দেশজুড়ে

ঝোপে মিললো তরুণীর বস্তাবন্দি মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। ধারণা করা অন্য কোথাও হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন রাস্তার পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাস্তার পাশের ঝোপে পড়ে থাকা একটি বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পায় পুলিশ। নিহত তরুণীর পরনে সালোয়ার কামিজ ছিল।

এসআই মিলন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ বস্তাবন্দি করে রাতের কোনো একসময় সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন