সৌদি আরবের বিমান বন্দরে আবারও হামলা
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের আবারও হামলার ঘটনা ঘটেছে। তবে মিসাইল নাকি ড্রোন হামলা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১১ অক্টোবর) রিয়াদ যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, রিয়াদ বিমানবন্দরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এর আগে বিমানবন্দরে চালানো এক হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়।
আই/এ