দেশজুড়ে

মাথায় গুলি করে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রতিপক্ষের রনি ও আসলামের নাম উঠে এসেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। সব মিলিয়ে তাকে তিনটি গুলি করা হয়।

সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের, মাদকদ্রব্য, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন