প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষা এবং বিদেশে বিভিন্ন সংকটে আইনি সহায়তা দিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। অথচ অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি কর্মীরা শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও মামলা পরিচালনার জন্য প্রস্তাবিত বিশেষ আদালত গঠনের কাজ এখন খসড়া পর্যায়ে রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিদেশে থাকা বাংলাদেশিদের সংকট মোকাবিলা এবং আইনি অধিকার সুরক্ষায় আদালতটি ভূমিকা রাখবে।
এসি//