জাতীয়

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের পর দীর্ঘদিন বন্ধ থাকা উদ্যানটি আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ওসমানী উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম এবং উদ্যান প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সংস্কার ও আধুনিকায়নের কাজ চলায় দীর্ঘদিন উদ্যানটি বন্ধ ছিল। কাজ শেষ হওয়ায় এখন থেকে নগরবাসী আবারও উদ্যানটি ব্যবহার করতে পারবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন