বিএনপি

গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন

নিজের গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে লোগোটি সরিয়ে ফেলেন তিনি।

এ সময় গণমাধ্যমকে ইশরাক হোসেন বলেন, দল তাকে পদত্যাগ করতে বলেনি। তিনি নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ একটি কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেও জানান তিনি।

পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি হয়। একই সঙ্গে বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন