রাজধানী

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক হোসেন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন জানান, মেয়র পদে কে নির্বাচন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও তাকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছেন।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তার কর্মকাণ্ডের কারণে সরকারের অন্য উদ্যোগ যেন আড়ালে পড়ে না যায় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন