দেশজুড়ে

টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আহমেদের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমানের স্ত্রী। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে রান্নাঘরে কাজ করছিলেন সূর্য বানু। এ সময় তাঁর ছেলে আহমেদ নেশার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে রান্নাঘরে থাকা কাস্তি দিয়ে মায়ের গলা কেটে দেন তিনি।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আহমেদ পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করে। নেশার টাকার জন্য এর আগেও আহমেদ একাধিকবার তাঁর মাকে মারধর করেছিলেন।

ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন