জাতীয়

সাতটি রোগে আক্রান্তদের ১ লাখ টাকা দেবে সরকার

ক্যান্সার, কিডনি রোগসহ সাতটি জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন ১ লাখ টাকা করে চিকিৎসা সহায়তা দেবে সরকার। চলতি অর্থবছরে মোট ৬৫ হাজার রোগীকে এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

সরকারের এ কর্মসূচির আওতায় সাতটি রোগে আক্রান্ত ব্যক্তিরা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। রোগগুলো হলো, ক্যান্সার; কিডনি রোগ; লিভার সিরোসিস; প্যারালাইসিস; হৃদরোগ; লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া।

সমাজসেবা অধিদফতর জানায়,  আর্থিক সহায়তা পেতে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য পরিবারের আয়-ব্যয় ও আর্থিক অবস্থা বিবেচনা করা হবে।

এ ছাড়া যেসব রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন এবং যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, নারী ও প্রবীণ রোগীরাও অগ্রাধিকার পাবেন।

অনলাইনে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র প্রদান করে এ আবেদন করা যাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন