রাজনীতি

সাজেককে ঘিরে কী ঘটছে, জানতে চাইলেন বিরোধীদলীয় নেতা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে সাজেকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ প্রশ্ন তোলেন শফিকুর রহমান।

পোস্টে তিনি বলেন, ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সাধারণ নাগরিকদের জীবন নিয়ে কাউকে তামাশা করার অধিকার দেওয়া যায় না উল্লেখ করে তিনি সময় থাকতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন