অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮৭, মতিঝিলে ৭৮, তেজগাঁওয়ে ১১০, মিরপুরে ২০৬, গুলশানে ৭৮, উত্তরায় ৩২, বিশেষ অভিযান শাখা (এসআরইউ) ৪ এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮টি মুঠোফোন, ৭৯টি সিম কার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে জুয়া খেলার ১০৪টি তাস, আটটি খাতা এবং গাঁজা সেবনের কলকিসহ কাটার।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন