দেশজুড়ে

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণী কে গণধর্ষণ করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। তারা সবাই উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা।

 শনিবার (২৪ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলার কাশিমপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।  আজ (২৫ অক্টোবর) রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করেন। দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গতকাল রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে কথিত প্রেমিক বিল্লালসহ বাকি সহযোগীরা সংঘবদ্ধ ধর্ষণ করে। অভিযোগ পেয়ে কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে। তরুণী থানা হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন