জাতীয়

পরিবর্তন হয়েছে এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘মিনিস্ট্রি অব উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স’ অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গেল ১৮ অক্টোবর মন্ত্রিসভা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে।

১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ রাখা হয়। এবার আবারও মন্ত্রণালয়টির বাংলা নাম পরিবর্তন করা হলো।

গেজেটটি দেখতে এখানে ক্লিক করুন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন