বারিধারায় শ্রমিককে গাড়িচাপা, জামিন পেল সেই কিশোর
রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় গাড়িচাপায় এক নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আদেশ দেন শিশু আদালত-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির।
এর আগে গত ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে দুইবার তার জামিন আবেদন নাকচ করেন আদালত। আদালত তখন বলেছিলে, এ ঘটনায় দ্রুত জামিন লাভ করলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।
গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ১ নম্বর রোডের ফুটপাতে বসেছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীর, তখন গাড়িটি দ্রুতগতিতে ফুটপাতে উঠে তাকে আঘাত করে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বরের ওই কিশোরের আইনজীবী আলমগীর হোসেন বলেন, "দাফন-কাফনবাবদ এক লাখ টাকা এবং নিহত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানের বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আট লাখ টাকা দেওয়া হয়েছে।”
নিহত মেহেদীর ভাই ও মামলার বাদী মোক্তাদির ইসলাম আপসের বিষয় স্বীকার করলেও কত টাকায় আপস হয়েছে তা বলেননি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলছেন, সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলা আপোসযোগ্য নয়। বাদী বা আসামিপক্ষের মধ্যে আপস হলে আদালত সেটা গ্রহণ করতে বাধ্য না। মানুষ মারা যাবে। সেই মামলায় আপোস হলে তা গ্রহণযোগ্য নয়।
আই/এ