নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
নভেম্বর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে, ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারন করা হয়। সেই দামই ১ অক্টোবর থেকে কার্যকর ছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম।
এমজে/এ