জাতীয়

জাপান থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ বা বিনিয়োগ আসতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাপান থেকে ৬ বিলিয়ন ডলার আসার সম্ভাবনা আছে। তা ঋণ বা বিনিয়োগ আকারে আসতে পারে। ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়ে জাপান থেকে অর্থনৈতিক মিশন আসবে দ্রুতই।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি।  উদ্যোগে অন্য কোনো দেশকে যুক্ত করা কিংবা বঙ্গোপসাগরকেন্দ্রিক সমুদ্রপথ নিয়েও কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, জাপান থেকে এলএনজি আনতে যাননি প্রধানমন্ত্রী। জাপানের এলএনজি টার্মিনাল দেখতে গিয়েছিলেন তিনি। যেহেতু বাংলাদেশও টার্মিনাল করার কথা ভাবছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, কোনো ধরনের ঊর্ধ্বতন বা অধস্তন হিসেবে নয়, বাংলাদেশ এখন অন্য দেশের সঙ্গে সমান সমান অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এ সরকার গোলামির সরকার না। গত ১৫ বছর গোলামি করে বেড়িয়েছে বিগত সরকার। বর্তমান সরকারের ওপর দারুণ আগ্রহ বিশ্বের।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন