নেত্রকোনায় ৫ কলেজে সব শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনায় পাঁচটি কলেজের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সবাই অকৃতকার্য হয়েছে। এরমধ্যে পূর্বধলা উপজেলায় তিনটি কলেজ। এ পাঁচটির সবগুলোই নন এমপিও কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।
অকৃতকার্য কলেজ গুলো হল-পূর্বধলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কলেজ শাখা), এম্বিশন মডেল কলেজ, জোবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ, কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ।
জানা গেছে, নেত্রকোনা জেলায় ১০টি উপজেলায় সরকারি, এমপিও ও নন এমপিও ৪৮টি কলেজ রয়েছে। ২০২৬ সালে জেলায় ১৩ হাজার ৯২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে বালক ৬ হাজার ৫৩৪ জন এবং বালিকা ৭ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী। এবছর কৃতকার্য হয়েছে ৫ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৫০৮জন বালক এবং বালিকা ৩ হাজার ৩৬৭জন। এ বছর জেলায় পাশের হার ৪৩.৯১ শতাংশ।
কলমাকান্দা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, এ বছর তিন জন শিক্ষার্থী কলেজ থেকে বোর্ড পরীক্ষায় অংশ নেয়। ফলাফল বিপর্যয়ে সবাই অকৃতকার্য হয়।
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহম্মদ জানান, যে পাঁচটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর সবগুলো প্রতিষ্টান নন এমপিও কলেজ।
নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা বলেন, বেশ কয়েক বছরের মধ্যে এবছর আনুপাতিক হিসেবে পাশের হার অনেক কমে গেছে। এ বছর যেভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, ফলাফল সে রকম হয়েছে। এগুলো তো থেকে উত্তরনের জন্য আমরা কাজ করব।