রাজধানী

রাজধানী থেকে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকারীদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন