পটুয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ঢাকায় গ্রেপ্তার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। রাসেল মাহমুদ বয়াতী রাঙ্গাবালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাসেলের অবস্থান শনাক্ত করে এসআরবি-১০-এর সহযোগিতায় গ্রেপ্তার করে তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নিজ বসতঘর থেকে তাঁর স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিলার স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণ করেছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাসেল মাহমুদ বয়াতী, তাঁর চাচাতো ভাই সোহান বয়াতীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল।
শিলার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে গত সোমবার (২ নভেম্বর) বাহেরচর নতুন ব্রিজ এলাকায় রাসেলের বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামিমের বাসার সামনে মানববন্ধন করেন ওই গৃহবধূর স্বজন ও স্থানীয়রা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয়রা বাহেরচর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গাবালী থানা ঘেরাও করে। এ সময় প্রায় তিন ঘণ্টা থানার ভেতরে পুলিশ সদস্যরা অবরুদ্ধ ছিলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি সমাপ্ত করেন।

আই/এ