জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুচকাওয়াজের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট ও বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও উপস্থিত রয়েছেন।
এমএ//