রাজধানীতে স্কুল বাসে আগুন
রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ ফিট সড়কে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দেবাশিস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।
এসআই দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।
আই/এ