প্রতিবাদ মিছিলে এনসিপি নেতাকর্মীদের মারামারি
এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর পরপরই দলটির ছাত্র সংগঠন ছাত্র শক্তির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এনসিপির খুলনা জেলা কমিটির আহ্বায়ক হাসান ফয়জুল্লাহ বিষয়টি স্বিকার করেছেন।
তিনি জানান, ছাত্র শক্তির এক বহিষ্কৃত নেতার মিছিলে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে সিনিয়র নেতাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হয়।
আই/এ