জাতীয়

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন জেলা প্রশাসক

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে,  হবিগঞ্জের বর্তমান ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জেলার বর্তমান ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন