দেশজুড়ে

বাড়ি থেকে তুলে নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় গোরস্থানের পাশে তিন যুবকের বিরুদ্ধে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ্ আলমের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের একটি গ্রামের ওই শিক্ষার্থী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ীর পেছনে টয়লেটে যায়। আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী চাচাতো ভাই মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের কবরস্থানের পাশে নিয়ে যায়।

পরে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই শিক্ষার্থী অচেতন হয়ে গেলে তাকে ফেলে রেখে তিন যুবক পালিয়ে যায়। রাত আড়াইটায় জ্ঞান ফিরলে মেয়েটি পাশের শিবপুর গ্রামে তাঁর এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে ভুক্তভোগীর পরিবার কে জানালে তার বাবা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন