আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দিতে যাচ্ছে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এক দিনের মধ্যে রণতরীটি ওই অঞ্চলে পৌঁছাবে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

রোববার (১৫ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই নতুন করে রণতরী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাহরাইনে ড্রোন হামলা চালয়েছে ইরান। এর মধ্য দিয়ে প্রায় দুই মাস ধরে চলা সংঘাতের বিরতির অবসান ঘটে। 

এর আগে শুক্রবার উপসাগরীয় দেশটির দিকে এগিয়ে আসা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আর কোনো চুক্তির প্রয়োজন নেই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন