থানায় অবস্থানকালে মাহমুদা মিতুকে আবারও ফোনে হত্যার হুমকি
রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দিতে গিয়ে আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু৷
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ।
তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় অবস্থান করছিলেন। এ সময় একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
হুমকি দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, “আপনি ওয়াকারের সঙ্গে বিয়ে বসেন, তাহলে আপনি তাকে খেয়ে দিতে পারবেন। আপনারা ৩২ নম্বরটা হাতুড়ি দিয়ে ভাঙেননি? আমরা আপনার হাত-পা যা আছে, সব হ্যামার দিয়ে ভাঙব, মনে রাখবেন। আপনাকে ছাড়া হাদি কবরে অনেক কষ্টে আছে। আপনাকে তারেক আর নয়ন খেয়ে দেবে, আপনাকে হাদি বানিয়ে দেব।”
এ ছাড়া কিছুক্ষণ পরপর অন্য একটি অজ্ঞাত নম্বর থেকেও তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। ওই ফোনে বলা হয়, “সামনে অনেক বিপদ আছে।”
এর আগে, চলতি মাসের ১৩ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান ডা. মাহমুদা মিতু। তিনি লিখেছেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।
এমজে/এ