দেশজুড়ে

বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১৩০ গ্রাম গানপাউডারসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে এসব বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পাবনা এসআরবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআরবি গোপন তথ্যের ভিত্তিতে গতকাল  রাত ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে এসআরবি।

অভিযানে বিভিন্ন আকারের ৭৭টি ককটেল সদৃশ বস্তু, ১৩০ গ্রাম গানপাউডার, লাল টেপসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে রাজশাহী থেকে আসা এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা আজ দুপুরে বিশেষ সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

উদ্ধার করা বিস্ফোরক সদৃশ বস্তু ও অন্যান্য আলামত সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন