ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২ হাজার ৫৪৮ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৪৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪০, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৯ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫৩টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৫, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮৯ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭২২টি গাড়ি ডাম্পিং ও ৪১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সূত্র: বাসস
এমএ//