যশোর ৬ আসনের সাবেক এমপি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মাদপুর থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (গোয়েন্দা) জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজিজুল ইসলাম।
আই/এ