জাতীয়

ডিসেম্বর ঘিরে ভয় পাওয়ার কিছু নেই : এসআরবি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসআরবি ৪ এর অধিনায়ক বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।

তিনি বলেন, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় জনগণ অনেক ক্ষেত্রে এসব নাশকতাকারীকে তথ্য দিয়ে ধরিয়ে দেয়ায় তাদেরকেও ধন্যবাদ জানান এ র‍্যাব কর্মকর্তা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন