মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
এ বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।
মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আই/এ