দুর্ঘটনা

বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারে হানিফ পরিবহনের  বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি বাস  বিপরীত দিক  থেকে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অপর তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আরেকজনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দ তারা ঘটনাস্থলে ছুটে যান। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নেয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন