আন্তর্জাতিক

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বিজেপি মন্ত্রী অর্জুন সিং

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন অর্জুন সিং।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টি ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে দিল্লি প্রতিবারই জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন